দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৩-০ গোলের জয় পেয়েছে স্প্যানিশরা।
ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ান স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল। ম্যাচের ৮৯তম মিনিটে দলীয় আক্রমণ থেকে বাম প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে পাস বাড়ান মার্ক কুকুরেয়া। সেখানে কোনো বাধার মুখে না পড়ে সহজেই বল জালে পাঠান ওইয়ারসাবাল।
চলতি বিশ্বকাপে এটি ওইয়ারসাবালের চতুর্থ গোল। এর আগেও কুকুরেয়ার বাড়ানো বল থেকেই গোল করেছিলেন তিনি। দুজনের দারুণ বোঝাপড়া স্পেনের আক্রমণকে আরও ধারালো করে তুলেছে।
৩-০ গোলের এই জয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার পাশাপাশি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়েছে স্পেন।
জে আই